সেই বাংলা গানের কথার সাইটটিকে যতটুকু না জনপ্রিয় করার চেষ্টা করেছি, তার চেয়ে অনেক অনেক বেশি জনপ্রিয়তা লাভ করে সেটি। এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সেই সব ভিসিটরগণকে যারা সবসময় আমার ব্লগটি ভিসিট করেন, বিভিন্ন লিরিক্স অ্যাড করেন, বিভিন্ন লিরিক্স এর জন্য অনুরোধ করেন, মন্তব্য, পরামর্শ, সমালোচনা করেন। কারণ তাদের সাহায্যের কারণেই আমি অসাধ্য কে সাধন করতে পেরেছি। মাত্র ৬/৭ মাসেই আমার উক্ত ব্লগটি ৫০,০০০ এর উপর ভিসিট হয়ে যায় এবং বর্তমানে প্রতিদিন গড়ে ৪০০/৫০০ জন ভিসিট করেন। যেমন আমি যে এখন এই লেখাটি লিখছি এখন বর্তমান সময় (আমার কম্পিউটারে সময়ঃ ১ঃ০৭am এবং তারিখঃ ২১ অক্টোবর, ২০১৪ইং)। ১৮, ১৯ ও ২০ অক্টোবর, ২০১৪ তে যথাক্রমে ভিসিট হয় ৫৭১ বার, ৬৩২ বার, ৫৭৩ বার; যার স্ক্রিনশট নিম্নে দেওয়া হলঃ
[caption id="attachment_19" align="aligncenter" width="446"]
১৮ অক্টোবর, ২০১৪ইং[/caption][caption id="attachment_20" align="aligncenter" width="392" class=" "]
১৯ অক্টোবর, ২০১৪ইং[/caption]এবং,
[caption id="attachment_21" align="aligncenter" width="434"]
২০ অক্টোবর, ২০১৪ইং[/caption]যাই হোক, আপনারা শুরু থেকেই আমার অনুপ্রেরণা, আশাকরি আমার সাথে থেকে, এবং আপনার গঠনমূলক পরামর্শ আমাকে দিয়ে সাহায্য করবেন। দোয়া রাখবেন আমার জন্য...
বাংলাকে ভালোবাসি, বাংলাকে ভালোবেসে ব্লগিং করি। একটা সময় এই ভার্চুয়াল জগতকে সম্পূর্ণ বাংলায় দেখতে পাবো, এই আশা করি। বাংলার ইতিহাসে অমর একজন শিল্পী, যার নাম না বললেই না, মাহমুদুজ্জামান বাবু'র কন্ঠে গাওয়া গানের কটি লাইন মনে পড়ছে...
আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই,
আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই
আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর
আমি এই বাংলার মায়াভরা পথে হেঁটেছি এতটা দূর
বাংলা আমার জীবনানন্দ বাংলা প্রাণের সুখ
আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ |
0 টি মন্তব্য:
Post a Comment
Thnks 4 ur feedback...