জাতিসংঘ কী?
১৯৪৫ সালের ২৪ অক্টোবর বিশ্বশান্তি ও নিরাপত্তার নতুন আশ্বাস নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল আন্তর্জাতিক সংগঠন জাতিসংঘ। ১৯৭১ সালের জাতিসংঘের সাধারণ পরিষদ ২৪ অক্টোবর কে জাতিসংঘ দিবস হিসেবে ঘোষণা করে। সেই থেকে এই দিনটি জাতিসংঘের সদস্য দেশগুলোয় পালিত হয়ে আসছে। জাতিসংঘ দিবসের মাধ্যমে বিশ্ববাসীর কাছে জাতিসংঘের লক্ষ্য এবং উদ্দেশ্যকে উৎসর্গ করা হয়েছে।
জাতিসংঘ দিবস উদযাপনঃ
সভা-সেমিনার, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় এর অবদান এবং লক্ষ্য অর্জনের সাফল্যের বিষয়ে আলোচনা-সমালোচনা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বব্যাপী এ দিবসটি উদযাপিত করা হয়।
১৯৭১ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ঘোষণা করে যে জাতিসংঘের সদস্যভূক্ত দেশসমূহে দিবসটিকে ছুটির দিন হিসেবে পালনের জন্য সুপারিশ করে।
১৯৪৬ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিগণ কালানুক্রমে সাংবাৎসরিকভাবে জাতিসংঘ দিবস উপলক্ষ্যে ভাষণ দিয়ে আসছেন। সর্বশেষ ভাষণটি প্রদান করেন বর্তমান রাষ্ট্রপতি বারাক ওবামা।
কসোভোয় জাতিসংঘ দিবস উপলক্ষ্যে অন্তর্বর্তীকালীন প্রশাসন সরকারীভাবে ছুটি ঘোষণা করে।
জাতিসংঘের মহাসচিব বৃন্দঃ
জাতিসংঘের প্রথম মহাসচিব 'ট্রিগভেলী'। তবে তার আগে যুক্তরাজ্যের 'গ্রাডোইন জেব' কয়েক মাসের জন্য জাতিসংঘের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করেন। তিনি ২৪ অক্টোবর ১৯৪৫ থেকে ১ ফেব্রুয়ারী ১৯৪৬ পর্যন্ত দায়িত্বে বহাল থাকেন।
১। ট্রিগভে হাফড্যান লী (Trygve Halvdan Lie) [ ১ ফেব্রুয়ারী ১৯৪৬ - ১০ নভেম্বর ১৯৫২]

জন্মঃ ১৬ জুলাই ১৮৯৬ইং
নামঃ ট্রিগভে হাফড্যান লী
বাবার নামঃ মার্টিন আর্নেসেন লী
মায়ের নামঃ হ্যালডা আর্নেসেন লী
স্ত্রীর নামঃ জর্ডিস জনজেনসেন
মৃত্যুঃ ৩০ ডিসেম্বর ১৯৬৮ইং
ট্রিগভেলী ছিলেন নরওয়ের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং শ্রমিক নেতা। তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সুপারিশে তাকে এ পদের জন্য মননীত করা হয়। কিন্তু কোরিয়া যুদ্ধে জাতিসংঘের সম্পৃক্ততার কারনে ১৯৫১ সালে ট্রিগভেলী কে দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের মহাসচিব নির্বাচনে সোভিয়েত ইউনিয়ন আপত্তি জানায়। সোভিয়েত ইউনিয়নের বৈরিতার কারণে তিনি ১৯৫২ সালে জাতিসংঘের মহাসচিবের পদ থেকে পদত্যাগ করেন।
তার সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করুন>>
২। দ্যাগ হ্যামার শোল্ড ()
তার সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করুন>>
0 টি মন্তব্য:
Post a Comment
Thnks 4 ur feedback...